Psychotherapy Service

সাইকোথেরাপি হলো মনোবিজ্ঞানের একটি প্রায়োগিক পদ্ধতি। এখানে গোপনীয়তা সহকারে, থেরাপিউটিক স্কিলস গুলো ব্যবহার করে থেরাপিস্ট ক্লায়েন্টের সমস্যার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন, কেস এনালাইসিস করে সমস্যা থেকে বের হয়ে আসার জন্য মনোবিজ্ঞান নির্ভর, গবেষণা লব্দ কৌশল প্রয়োগ করতে, পরিকল্পনা ও সিদ্ধান্ত নিতে ক্লায়েন্টকে সহায়তা করেন৷

সাইকোথেরাপি বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি যা একজন হতাশাগ্রস্ত, দৈনন্দিন কাজ থেকে বিমুখ, মানসিকভাবে ভেঙে পড়া মানুষকে ধাপে ধাপে জীবনের গতিপথে পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম।

আমাদের ফোন বা ল্যাপটপ হ্যাং হয়ে গেলে আমরা কি করি? Restart বাটনে চাপ দিয়ে নতুন করে শুরু করি!

আপনার জীবনের পথচলা থমকে দিতে পারে-

  • কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা
  • মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব
  • ব্যর্থতা জনিত হতাশা
  • সম্পর্কের উল্থান পতন
  • নার্ভাসনেস, আত্মবিশ্বাসের অভাব
  • তীব্র মানসিক চাপ
  • বিষন্নতাজনিত খারাপ অনুভূতি
  • আবেগ নিয়ন্ত্রণে সমস্যা
  • দুশ্চিন্তা, ওভারথিংকিং
  • হীনমন্যতা নিয়ে পিছিয়ে যাওয়া
  • বারবার একই নেশার চক্রে আটকে থাকা
  • কাজে অনীহা ও অনাগ্রহ
  • গোপন সমস্যা প্রকাশে অপারগতা
  • খাওয়া, ঘুম, কাজের শিডিউল নষ্ট হওয়া
  • তীব্র অপরাধবোধ ও আত্মগ্লানি

Restart ২০২৩ সাল থেকে সাইকোথেরাপি/কাউন্সেলিং সেবার একটি নির্ভরযোগ্য নাম। হাজারো মানুষের থমকে যাওয়া জীবনে Restart করতে মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে সাহায্য করাই আমাদের লক্ষ্য।

আপনি একা নন!

গবেষণা বলছে, বাংলাদেশের প্রায় ৩ কোটি মানুষ বিভিন্ন মানসিক সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন, যা তাদের মেধার বিকাশ ও কর্মক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত করছে।

 * সাইকোলজিতে অনার্স ও মাস্টার্স উভয় ডিগ্রিধারী সাইকোলজিস্ট Restart এ সাইকোথেরাপি সেবা দিয়ে থাকেন।

উদ্বেগ (Anxiety), হতাশা (Depression), আত্মসম্মানের ঘাটতি, সম্পর্কের সমস্যা, দাম্পত্য সমস্যা, রাগ নিয়ন্ত্রণের সমস্যা, অতীতের ট্রমা, কাজের চাপ, শোক ও ক্ষতি, সামাজিক ভয় (Social anxiety), OCD, একাকিত্ব, আত্মপরিচয়ের সংকট, নেতিবাচক চিন্তা, প্রেরণার অভাব, সিদ্ধান্তহীনতা, অপরাধবোধ, আত্ম-সন্দেহ, প্যানিক অ্যাটাক, মানিয়ে নিতে সমস্যা, আত্মঘাতী ভাবনা, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, আবেগিক নির্ভরশীলতা, পারিবারিক দ্বন্দ্ব, মানসিক ক্লান্তি (Burnout), ঘুমের সমস্যা, সামাজিক চাপ, আত্মনিয়ন্ত্রণের ঘাটতি, ব্যর্থতার ভয়, পারফেকশনিজম, স্নায়বিক উৎকণ্ঠা, যোগাযোগের সমস্যা, জীবনের উদ্দেশ্যহীনতা প্রভৃতি।

  • CBT (Cognitive Behavioral Therapy)
  • REBT (Rational Emotive Behavior Therapy)
  • TA (Transactional Analysis)
  • DBT (Dialectical Behavior Therapy)
  • Mindfulness-Based Therapy

মাধ্যম: অনলাইন / সরাসরি

সময়: ১ ঘন্টা

১ টু ১ সেশন। শুধুমাত্র সাইকোলজিস্ট এবং ক্লায়েন্ট যুক্ত থাকেন৷

সমস্যার ধরণ ও বাজেট অনুযায়ী আমাদের Expert Panel থেকে একাধিক থেরাপিস্ট রেকমেন্ড করা হয়। ক্লায়েন্ট যাঁকে সিলেক্ট করবেন, তাঁর এপয়েনমেন্ট নিতে পারবেন।

সাইকোলজিস্ট (মনোবিদ) ঔষধ প্রেসক্রাইব করেন না। তিনি সাইকোথেরাপি সেবা প্রদান করেন। ঔষধের প্রয়োজন হলে সাইকিয়াট্রিস্ট (মনোচিকিৎসক) এর কাছে রেফার করা হয়।

সাইকোলজিস্টের চাহিদা দিন দিন বৃদ্ধির সাথে তাল মিলিয়ে তৈরি হয়েছে নানা রকম স্ক্যামের ফাঁদ। এসব স্ক্যামে যথাযথ ডিগ্রি ছাড়াই অনেকে নিজেকে সাইকোলজিস্ট দাবী করেন এবং ম্যালপ্রাকটিস করে ক্লায়েন্টের ক্ষতি করে থাকেন৷

Restart হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স উভয় ডিগ্রি সম্পন্ন করা অথেনটিক সাইকোলজিস্ট দ্বারা পরিচালিত, সাইকোলজিস্টদের একটি প্রতিষ্ঠান।

এখানে বাংলাদেশের স্বীকৃত প্রতিটি সাইকোলজির ফিল্ডের (ক্লিনিক্যাল, কাউন্সেলিং, এডুকেশনাল, স্কুল, ইন্ডাস্ট্রিয়াল, সাইকোলজি) মাস্টার্স গ্রাজুয়েট সাইকোলজিস্টরা কাজ করছেন।

আমরা অত্যন্ত এফোর্ডেবল ফি তে আন্তর্জাতিক স্টান্ডার্ড অনুসরণ করে সেবা দিয়ে থাকি।

মানসিক স্বাস্থ্য ইস্যুতে ভাল ফলাফল পেতে সাইকোলজিস্ট ও ক্লায়েন্ট উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।

আমাদের সাফল্যের হার, ক্লায়েন্ট রিভিউ অত্যন্ত আশাব্যঞ্জক- এমনকি অনেক জটিল কেসেও!

সাইকোলজিস্টের অভিজ্ঞতা, ক্লায়েন্ট ডিমান্ড বিবেচনা করে আমাদের প্রতি ১ ঘন্টার সাইকোথেরাপি সেশন ফি ১০০০ – ২০০০/-

এছাড়া যাদের দীর্ঘমেয়াদী সেবা প্রয়োজন তারা ৩ টি সেশনের পেমেন্টে ৪ টি সেশন পাবেন।

আমাদের কোন হিডেন চার্জ নেই

Book Your Appointment


Our Expert Panel

Client Testimonial

Psychotherapy FAQ

Frequently Asked Questions

Each 1 to 1 psychotherapy session typically lasts 60 minutes. This allows enough time to explore your concerns while ensuring the session remains focused and productive.

Yes. Everything you share in therapy is strictly confidential and protected under professional ethical guidelines. Your privacy and trust are our top priority.

The number of sessions depends on your individual needs and goals. Some people find support in a few sessions, while others prefer ongoing therapy for deeper growth.

Yes. We provide both in-person and online psychotherapy sessions, so you can choose the format that feels most comfortable and convenient for you.

Psychotherapy can support you with a wide range of concerns, including stress, anxiety, depression, trauma, relationship difficulties, self-esteem, and personal development.

Scroll to Top