Counselling Skills Training

২১ শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসিক সুস্থতা। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজন দক্ষ মানসিক স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান ও দক্ষতা। গবেষণা বলছে, বাংলাদেশে মানসিক স্বাস্থ্য পেশাজীবির সংখ্যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। প্রতি ১ লাখ মানুষের বিপরীতে প্রফেশনাল সাইকোলজিস্ট আছেন মাত্র ০.৩৪ জন। অন্যদিকে সাইকিয়াট্রিস্ট আছে ০.১৩ জন।
এই অপ্রতুল মানসিক স্বাস্থ্য পেশাজীবি দ্বারা মানসিক স্বাস্থ্য ইস্যুগুলোর পুর্ণাঙ্গ ব্যবস্হাপনা অসম্ভব। অন্য দিকে সচেতনতার অভাব এবং যথাযথ পদক্ষেপ না নিতে পারায় দিন দিন আত্মহতা প্রবণতা, ডিপ্রেশন, এ্যাংজাইটি, OCD, আসক্তির মতো সমস্যাগুলো মহামারি আকার ধারণ করছে৷
জরিপ বলছে, বাংলাদেশের প্রায় ৩ কোটি মানুষ কোন না কোন মানসিক স্বাস্থ্য ইস্যুতে ভুগছেন।
এই পরিস্থিতিতে কাউন্সেলিং দক্ষতা জানা ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করা একটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত।
মনোবিজ্ঞানের ৩ টি গুরুত্বপূর্ণ শাখা কাউন্সেলিং সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি এবং স্কুল সাইকোলজির প্রেক্ষাপটে কাউন্সেলিং দক্ষতা নিয়ে আমাদের এই ৩ মাস মেয়াদি অনলাইন কোর্সটি ডিজাইন করা হয়েছে।
অত্যন্ত সময়োপযোগী, বাস্তবমুখী এবং অংশগ্রহণমূলক এই কোর্সটি থেকে সাইকোলজি কিংবা যে কোন বিষয়ে পড়াশোনা করা অংশগ্রহণ কারীরা একদম শূন্য থেকে শুরু করে কাউন্সেলিং দক্ষতার নিগূঢ় টেকনিকগুলো আয়ত্ত করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।
এই কোর্সটি অংশগ্রহণকারীর ব্যক্তিগত জীবনে যোগাযোগের ধরণ, চিন্তার প্যাটার্ন ও আচরণে একটি Upgradation আনবে।
একজন সাইকোসোশ্যাল সাপোর্ট প্রোভাইডার কিংবা লে কাউন্সেলর হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এই কোর্সটির লাইভ ক্লাসগুলোতে সন্নিবেশিত শিখন ফলাফল হিসেবে প্রত্যাশিত।
এই কোর্সটি সম্পন্ন করলে আপনি যা প্রত্যাশা করতে পারেন:
- কাউন্সেলিং সেশনের স্ট্রাকচার
- কিভাবে পার্সনাল বাউন্ডারি সেট করা যায়
- বেসিক সাইকোমেট্রিক এ্যাসেসমেন্ট
- গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল ইস্যুগুলো শণাক্তকরণ
- ব্যক্তিগত যোগাযোগের ধরণে ইতিবাচক পরিবর্তন
- নিজস্ব চিন্তা, দর্শন ও আচরণে ইতিবাচক প্রভাব
- অন্যের বাস্তবতা বুঝতে পারার সক্ষমতা
- নন-জাজমেন্টাল মানসিকতার বিকাশ
- যে কোন পরিস্থিতিতে ইতিবাচক চিন্তার দক্ষতা
- বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্তগ্রহণের দক্ষতা
- বাংলাদেশের প্রথম কোর্স যা সাইকোলজির ৩ টি গুরুত্বপূর্ণ শাখাকে কভার করে
- লেটেস্ট কোর্স মডিউল
- অত্যন্ত অংশগ্রহণমূলক শিখন পদ্ধতি
- প্রতিটি ক্লাসের উপর গ্রুপ ডিসকাশন ও রিক্যাপ ক্লাস
- প্রাকটিস নির্ভর শিখন
- সমৃদ্ধ মডিউল যা আপনাকে সর্বাত্মকভাবে প্রস্তুত করে
- বাস্তব অভিজ্ঞতা নির্ভর এবং Industry fit হিসেবে আপনাকে গড়ে তোলে
- লেভেল: বিগিনার (বেসিক)
- মোট মডিউল: ৩টি
- মডিউলসমূহ: কাউন্সেলিং সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, স্কুল সাইকোলজি
- মোট সময়: ৩ মাস
- মোট ক্লাস: ১২ টি
- কর্মঘণ্টা: ২৪ ঘণ্টা
- মাধ্যম: অনলাইন
- পাশ মার্ক: ৬০%
- সার্টিফিকেশন: সাইকোসোশ্যাল সাপোর্ট প্রোভাইডার/লে কাউন্সেলর
- কোর্স ফি: ৭০০০
- ইনস্টলমেন্ট: ৩ টি (৩০০০+২০০০+২০০০)
- ওয়ান টাইম পেমেন্ট: ৬০০০/-
চন্দ্রিমা মোরিন
চন্দ্রিমা মোরিন একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT)-তে পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করার ৫ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা রয়েছে। চন্দ্রিমা Restart Psychological Consultancy-তে মানসিক স্বাস্থ্যসেবায় অবদান রেখেছেন এবং বর্তমানে লন্ডনে কর্মরত, যেখানে তিনি প্রমাণভিত্তিক মানসিক সহায়তা প্রদান ও পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
দক্ষতার ক্ষেত্রসমূহ:
অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, বাইপোলার মুড ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, OCD, কনভার্সন ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, উদ্বেগ, সাইকোসেক্সুয়াল ডিসফাংশন, প্যানিক ডিসঅর্ডার, স্লিপ–ওয়েক ডিসঅর্ডার, ইটিং ডিসঅর্ডার।
ইসমাত আরা ইতি
ইসমাত আরা ইতি একজন মনোবিজ্ঞানী, যিনি মানুষের মানসিক সুস্থতা উন্নত করা, ব্যক্তিগত শক্তি গড়ে তোলা এবং সহানুভূতি ও যত্নের মাধ্যমে অর্থবহ জীবনযাপনে সহায়তা করতে নিবেদিত। তিনি Restart – Psychological Consultancy-এর সিইও হিসেবে ব্যক্তি, দম্পতি ও পরিবারকে জীবনের মানসিক ও আবেগগত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করতে সহমর্মিতা, অভিজ্ঞতা ও প্রমাণভিত্তিক কৌশল প্রয়োগ করে থাকেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে এম.ফিল ডিগ্রি অর্জনের পথে রয়েছেন।
দক্ষতার ক্ষেত্রসমূহ:
DBT, CBT, OCD, রাগ নিয়ন্ত্রণ, প্রাপ্তবয়স্ক ও কিশোর মানসিক স্বাস্থ্যসেবা, কার্যকর যোগাযোগ, অতিরিক্ত চিন্তা (Overthinking), ব্যক্তিগত বিকাশ ও আত্মসম্মান, ট্রমা, সম্পর্কজনিত সমস্যা, উদ্বেগ, প্যানিক অ্যাটাক, বিষণ্নতা, ফোবিয়া, বাইপোলার ডিসঅর্ডার, GAD, ইমপালসিভিটি, প্রোক্রাস্টিনেশন, অ্যাসার্টিভনেস, পারিবারিক সমস্যা, ব্যর্থতা-জনিত হতাশা, সাইকোসেক্সুয়াল সমস্যা, একাকিত্ব, স্ট্রেস।
আবির হোসেন আকাশ
আবির হোসেন আকাশ একজন মানসিক স্বাস্থ্য পেশাজীবী, যিনি মানুষকে নিজেদের আরও ভালোভাবে বোঝা, আবেগগত চ্যালেঞ্জ অতিক্রম করা এবং অন্তর্গত শান্তি অর্জনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্কুল সাইকোলজি বিষয়ে এম.এস., মনোবিজ্ঞানে বিএসসি, স্পোর্টস সাইকোলজি-তে পিজিডি এবং কাউন্সেলিং সাইকোলজি-তে এক্সপেরিমেন্টাল ট্রেনিং সম্পন্ন করেছেন। তিনি একজন CBT, DBT ও TA প্র্যাকটিশনার।
দক্ষতার ক্ষেত্রসমূহ:
শিক্ষার্থী ও কিশোর কাউন্সেলিং, উদ্বেগ, স্ট্রেস ও আবেগ নিয়ন্ত্রণ, আত্মহত্যাপ্রবণতা, বিষণ্নতা ও প্যানিক ডিসঅর্ডার, OCD, ফোবিয়া, সম্পর্কজনিত সমস্যা, ব্যক্তিগত বিকাশ, মনোযোগের ঘাটতি, ঘুমের সমস্যা, ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং।
সাইকোলজিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি ছাড়া সাইকোলজিস্ট হিসেবে ডেজিগনেশন ব্যবহার করা যথার্থ নয়৷ এই কোর্সটি সাইকোলজিস্ট/মনোবিজ্ঞানী /মনোবিদ হিসেবে সার্টিফাই করে না।
কোন পার্টিসিপ্যান্ট এই কোর্সটি সম্পন্ন করে মিসলিডিং/অসত্য/অতিরঞ্জিত কোন ডেজিগনেশন ব্যবহার করলে Restart কর্তৃপক্ষ সেই দায় বহন করবে না।
- একজন সাইকোসোশ্যাল সাপোর্ট প্রোভাইডার হিসেবে
- মানসিক সমস্যা সম্পর্কে সচেতনতা এবং জ্ঞান অর্জন
- উপযুক্ত শনাক্তকরণ এবং প্রাথমিক হিলিং
- অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে প্রাথমিক পদক্ষেপ
- মানব আচরণ অনুধাবন
- রিলেশনশিপ ইস্যুতে বিজ্ঞানভিত্তিক অহিংস যোগাযোগ
- কর্মক্ষেত্রে পারস্পরিক সম্পর্কের ডায়নামিক বোঝা
- শিশু ও কিশোরদের মানসিক পরিবর্তন বুঝতে পারা
- পিতা মাতা হিসেবে বিজ্ঞানভিত্তিক প্যারেন্টিং দক্ষতা অনুধাবন
Confirm Your Enrollment
Frequently Asked Questions
কোর্সটি সফলভাবে সম্পন্ন করলে আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে, যা আপনার শেখার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে এবং ভবিষ্যতে প্রশিক্ষণ, স্কিল ডেভেলপমেন্ট বা প্রফেশনাল জার্নিতে সহায়ক হবে।
এনজিও, স্কুল, কলেজ, স্বাস্থ্য, কমিউনিকেশন নির্ভর সেক্টরে কিংবা Human Resources Management, প্যারেন্ট কাউন্সেলিং কিংবা ক্লায়েন্ট রিলেশনশিপ বিষয়ক রোলে জবের জন্য সিভিতে সার্টিফিকেটটি বাড়তি ভ্যালু যুক্ত করবে।
না। ক্লাসগুলো Interactive হবে যাতে পার্সোনাল লাইফের সাথে কানেক্ট করতে পারেন।
সকল পার্টিসিপেন্টদের পার্সোনাল লাইফের শেয়ারিং এর গোপনীয়তা বজায় রাখতে রেকর্ড করা হয় না।- প্রত্যেকটা ক্লাসের উপর রিক্যাপ এন্ড ডিসকাশন ক্লাস হবে। কোন কারণে ক্লাস মিস করলে রিক্যাপ ক্লাসে জয়েন করতে পারেন।
- সকল ক্লাসের ডিটেইলড লেকচারশিট প্রদান করা হবে।
- কোন ক্লাসের কোন টপিক বুঝতে না পারলে কোর্স কো-অর্ডিনেটরের সাথে পার্সনাল সেশন নিতে পারেন।
- কোন ক্লাস মিস করলে এবং রিক্যাপ ক্লাসও মিস করলে পরবর্তী ব্যাচের সাথে ক্লাসটি নিতে পারেন। পরবর্তী ব্যাচের সাথে ক্লাস করার জন্য বাড়তি পেমেন্ট প্রয়োজন নেই।
হ্যাঁ, অবশ্যই।
এই কোর্সে শুধু থিওরি নয়। স্কিল প্র্যাক্টিস সেশন এবং কেস স্টাডি ভিত্তিক শেখানো হবে।
বাস্তব পরিস্থিতিতে কাউন্সেলিং স্ট্রাকচার বোঝানো হয় ফলে কোর্স শেষে আপনি নিজ জীবনে, পরিবারে, স্কুল বা কমিউনিটিতে ethical boundary বজায় রেখে সহায়ক ভূমিকা রাখতে পারবেন।
এই কোর্সটির মডিউলগুলো আপনাকে কাউন্সেলিং প্রাকটিস করার জন্য সম্পূর্ণ প্রস্তুত করবে।
আপনি যদি নন-সাইজোলজি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, কোর্সটি শেষে আপনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত কাউন্সেলর পরিচয়ে প্রয়োজনীয় সুপারভিশনের আওতায় কাজ করতে পারেন। USA, UK, Australia, European Union সহ সারা বিশ্বে নন সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের মানুষরা মেন্টাল হেল্থ সেক্টরে লে-কাউন্সেলর বা সাইকোসোশ্যাল সাপোর্ট প্রোভাইডার হিসেবে প্রফেশনালি কাজ করছেন।
আপনি যতক্ষণ আপনার সঠিক ডেজিগনেশন ও প্রকৃত তথ্য প্রদান করছেন- নৈতিক ও আইনগতভাবে কাউন্সেলর হিসেবে কাজ করতে আপনার কোন বাঁধা নেই।
আপনি যদি সাইকোলজিতে অনার্স ও মাস্টার্স করে থাকেন, সাইকোলজিস্ট ডেজিগনেশন ব্যবহার করে প্রফেশনাল কাউন্সেলিং প্রাকটিস করার জন্য কোর্সটি আপনাকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে তুলবে।

